tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকজাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের সিদ্ধান্ত

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের সিদ্ধান্ত

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)–এর ভেতরে বিভক্তি এড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।

গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে এলডিপি-নেতৃত্বাধীন জোট ঐতিহাসিকভাবে পরাজিত হয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়। সে সময় পদত্যাগের সম্ভাবনার কথা অস্বীকার করলেও দলীয় চাপের মুখে ইশিবা শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন।

ইশিবা জানিয়েছেন, তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে।

নির্বাচনে পরাজয়ের ফলে পার্লামেন্টের দুই কক্ষেই এলডিপির সংখ্যাগরিষ্ঠতা হ্রাস পেয়েছে, যা জোট সরকারের নীতিগত লক্ষ্য বাস্তবায়নকে আরও জটিল করে তুলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার সন্ধ্যায় জাপানের কৃষিমন্ত্রী এবং এক সাবেক প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগে রাজি করান।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। জাপান সরকার জানিয়েছে, ইশিবা রোববার পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ঘোষণা দেবেন।