গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী শিশু হিন্দ রজবের মর্মস্পর্শী ঘটনা অবলম্বনে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভেনিস চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান সিলভার লায়ন পুরস্কার অর্জন করেছে। ফরাসি-তিউনিসীয় নির্মাতা কুসারু বিন হানিয়ার পরিচালনায় তৈরি এ চলচ্চিত্রটি ইতোমধ্যে বিভিন্ন দেশে প্রদর্শিত হয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ভেনিসে ছবিটি প্রদর্শনের পর দর্শকরা দীর্ঘ ২৩ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি দিয়ে শ্রদ্ধা জানান—যা উৎসবটির ইতিহাসে এক বিরল সম্মান।
চলচ্চিত্রটির কেন্দ্রে রয়েছে ২০২৪ সালের ২৯ জানুয়ারি সংঘটিত হৃদয়বিদারক এক ঘটনা। গাজায় ইসরায়েলি বিমান হামলার সময় হিন্দ রজব পরিবারের সদস্যদের সঙ্গে একটি গাড়িতে ছিল। হামলার পর বাকিরা মারা গেলেও হিন্দ বেঁচে যায় এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা চেয়ে ফোন করে। সেই ফোনকলের অডিও রেকর্ডিংও চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাঁচার আশায় ঘণ্টার পর ঘণ্টা মৃত স্বজনদের পাশে বসে থাকা হিন্দকে উদ্ধারে দুই স্বেচ্ছাসেবক এগিয়ে এলে, তাদের সাথেও ঘটে ভয়াবহ পরিণতি—ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় সবাই।
পুরস্কার গ্রহণের সময় পরিচালক কুসারু বিন হানিয়া বলেন:
এ বছর গোল্ডেন লায়ন বা সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে জিম জারমুশ পরিচালিত ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। পুরস্কার মঞ্চে জারমুশ গাজায় চলমান আগ্রাসনের কড়া প্রতিবাদ জানান। তার পরনে থাকা ব্যাজে লেখা ছিল—“আর নয়” (No More)।
পরবর্তীতে জারমুশ স্বীকার করেন, তার চলচ্চিত্রের এক পরিবেশক একটি ইসরায়েলি সামরিক প্রকল্প-সংশ্লিষ্ট কোম্পানি থেকে অর্থ নিয়েছিল, যা তাকে বিব্রত করেছে। পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই তিন পর্বের চলচ্চিত্রে অভিনয় করেছেন কেট ব্ল্যানচেট, অ্যাডাম ড্রাইভার এবং টম ওয়েটস।
গাজা প্রসঙ্গে সরব ছিলেন আরও বহু বিজয়ী ও অতিথি।
- সেরা অভিনেতা টনি সেরভিল্লো গাজা উপকূলে অবরোধ ভাঙার প্রচেষ্টায় নিয়োজিত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান।
- হরাইজনস বিভাগে সেরা পরিচালক অন্নপূর্ণা রায় বলেন:
- আর্মানি বিউটি অডিয়েন্স অ্যাওয়ার্ড বিজয়ী মরক্কোর নির্মাতা মরিয়ম তৌজানি বলেন:
উল্লেখ্য, ভেনিস চলচ্চিত্র উৎসবকে অস্কারের পূর্বাভাস হিসেবে বিবেচনা করা হয়। গত চার বছরে এখানে প্রদর্শিত চলচ্চিত্রগুলো পেয়েছে ৯০টিরও বেশি অস্কার মনোনয়ন এবং জিতেছে প্রায় ২০টি পুরস্কার। তাই *‘দ্য ভয়েস অব হিন্দ রজব’*সহ একাধিক চলচ্চিত্রকে এবারের অস্কারে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।



