tanaka
প্রচ্ছদআন্তর্জাতিককলকাতায় এসি বিস্ফোরণ থেকে আগুনের সন্দেহ, ৬০ জনকে জীবিত উদ্ধার

কলকাতায় এসি বিস্ফোরণ থেকে আগুনের সন্দেহ, ৬০ জনকে জীবিত উদ্ধার

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বাংলাদেশি বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমের খবরে। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। শহরের ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এই এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় হোটেলের বেশ কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন।

উদ্ধার ৬০ জন, হাসপাতালে মৃত্যু ৯ জনের

কলকাতা দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযানে হোটেল থেকে প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আগুন লাগার পর হোটেলের কক্ষগুলো দ্রুত ধোঁয়ায় ভরে যায়। এ সময় আতঙ্কিত হয়ে সবাই প্রাণ বাঁচাতে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

দমকল বাহিনীকে রাত ২টা ৭ মিনিটে আগুন লাগার খবর দেওয়া হয়। খবর পেয়ে চারটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন।

এসি বিস্ফোরণ থেকে আগুনের সন্দেহ

প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলটিতে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। একটি এয়ার কন্ডিশনারের বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।

আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় হোটেলের ভেতরের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।