tanaka

বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের ইতিবাচক মনোভাব বেশি, ভারতে তুলনামূলক কম: পিউ জরিপ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদের মধ্যে একে অপরকে নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে। এতে দেখা গেছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার...
প্রচ্ছদসারাদেশবিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে বিশেষ সংসদ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের চিঠি

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে বিশেষ সংসদ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের চিঠি

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও দ্রুত সমাধানের লক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

চিঠিতে ডা. শফিকুর রহমান বলেন, দেশে বর্তমানে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প-উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চিঠিতে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে বর্তমান সংকটময় পরিস্থিতিতে সংসদ সদস্যদের নীরব থাকার সুযোগ নেই। জাতীয় সংসদে এসব বিষয়ে অর্থবহ আলোচনা এবং কার্যকর সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন।

এ কারণে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।