tanaka
প্রচ্ছদরাজধানীউত্তরায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উত্তরায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকার উত্তরা পশ্চিমের জসীম উদ্দীন রোড ফ্লাইওভারের ঢালে একটি পিকআপ ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে। গুরুতর আহত অবস্থায় পথচারী মো. রাজিব তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয়ের বাড়ি নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ ইসলামপুর গ্রামে বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।