দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা আনুষ্ঠানিকভাবে মরক্কো-আমেরিকান র্যাপার ফ্রেঞ্চ মন্টানা-র সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। গত ২৯ আগস্ট তাদের যৌথ ইন্সটাগ্রাম পোস্টে এ খবর ঘোষণা করা হয়। পোস্টে মাহরার হাতে থাকা বিশাল হীরের আংটিই নজর কাড়েছে।
ছবিতে দেখা গেছে, মন্টানা মাহরার হাত ধরে আছেন এবং আংটিতে জ্বলজ্বল করছে ১১.৫৩ ক্যারেটের এমেরাল্ড কাট হীরা, যা ঘিরে ছোট ছোট হীরা বসানো। এই আংটির বাজারমূল্য প্রায় ১১ লাখ মার্কিন ডলার। এটি তৈরি করেছেন সেলিব্রিটি জুয়েলার এরিক দ্য জুয়েলার।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। তবে দম্পতি এখনও বিয়ের তারিখ চূড়ান্ত করেননি।
শেখা মাহরা, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। ২০২৪ সাল থেকে মন্টানার সঙ্গে তাকে একাধিকবার দেখা গেছে—মসজিদে, মরুভূমিতে উট ভ্রমণে বা রেস্তোরাঁয়।
এ বাগদান তাদের জীবনের নতুন অধ্যায়। দুজনেরই অতীতে বিবাহিত জীবন ছিল। মাহরার একটি দেড় বছর বয়সি মেয়ে রয়েছে। এছাড়া, মন্টানার ১৬ বছর বয়সি এক ছেলে রয়েছে।
সূত্র: এনডিটিভি



