tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ব্যস্ত শপিং এলাকায় গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ব্যস্ত শপিং এলাকায় গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় বন্দুক হামলায় হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।

স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের একটি ব্যস্ত শপিং এলাকায় ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁর কাছে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানান, হামলাকারী নিহত হয়েছে। ফলে বর্তমানে সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই। তবে হামলার কারণ ও উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীর পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

শহরের জনসংযোগ কর্মকর্তা জশ পামার জানান, নিহত তিনজনের মধ্যে হামলাকারীও রয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি সড়ক ও একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত।