রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। আজ শনিবার, ২৩ আগস্ট ২০২৫—দিনের শুরুতে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির হালনাগাদ তালিকা:
পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টার কর্মসূচি
অনুষ্ঠান: “Decentralization and Environmental Welfare of the Capital: Towards a Sustainable Dhaka”
সময় ও স্থান: নির্ধারিত নয় (সম্ভাব্য সকাল)
প্রধান অতিথি: সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা
বিষয়বস্তু: রাজধানীর পরিবেশগত উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ বিষয়ে আলোচনা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার কর্মসূচি
সময়: সকাল ১১টা
স্থান: গাবতলী বীজ ভবন
কার্যক্রম:
- বিএডিসির হিমাগার পরিদর্শন
- কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন
- সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন
উপস্থিত থাকবেন: লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
যুব ও ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
সময়: দুপুর ১২টা
স্থান: ড্রিম হলিডে পার্ক, নরসিংদী
অনুষ্ঠান: ‘আইসিটি অলিম্পিয়াড নরসিংদী-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান
উপস্থিত থাকবেন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপির কর্মসূচি
১. আলোচনা সভা: সামাজিক সুরক্ষা কতটা সু-রক্ষিত?
সময়: সকাল ১০টা ৩০ মিনিট
স্থান: জাতীয় প্রেস ক্লাব, মানিক মিয়া হল
প্রধান অতিথি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি
২. বই প্রকাশনা অনুষ্ঠান
বই: তারেক রহমানের রাজনীতি: গণ-অভ্যুত্থানের সাবলিমিটি
সময়: বেলা ১১টা
স্থান: জাতীয় প্রেস ক্লাব, জহুর হোসেন চৌধুরী হল
প্রধান অতিথি: ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি
৩. উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন
সময়: বিকেল ৩টা
স্থান: চকরিয়া কলেজ প্রাঙ্গণ
প্রধান অতিথি: সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি



