tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সাগরে ফের লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টিপাত

সাগরে ফের লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টিপাত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী তিন দিনের মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি শাখা উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে।

আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস:

  • রবিবার (২৪ আগস্ট):
    রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বা অতিভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
  • সোমবার (২৫ আগস্ট):
    রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
  • মঙ্গলবার (২৬ আগস্ট):
    দেশের আটটি বিভাগেই কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে।
  • বুধবার (২৭ আগস্ট):
    সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা বাড়তে পারে।

বিশেষ তথ্য:

  • বর্ধিত ৫ দিনের পূর্বাভাস: এ সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
  • গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত: সীতাকুণ্ডে ৯৫ মিলিমিটার।
  • সর্বোচ্চ তাপমাত্রা: সৈয়দপুরে ৩৫°C।
  • সর্বনিম্ন তাপমাত্রা: সিলেটে ২৪°C।