tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকশুভেন্দু অধিকারীর সহকারী খুনের তদন্তে সিবিআই

শুভেন্দু অধিকারীর সহকারী খুনের তদন্তে সিবিআই

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথের খুনের তদন্তভার গ্রহণ করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। রাজ্য পুলিশের সুপারিশের ভিত্তিতেই মামলাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করছে সিবিআই। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হবে।কলকাতা জোনের যুগ্ম নির্দেশকের অধীনে কাজ করবে এই সিট।সিবিআই সূত্রে জানা গেছে, তদন্তের প্রয়োজন অনুযায়ী কলকাতা জোন থেকেই কর্মকর্তাদের নিয়ে দল গঠন করা হবে।

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এরই মধ্যে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হলেন—ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য ও রাজ সিংহ। তাদের মধ্যে পেশাদার ‘শুটার’ থাকারও তথ্য মিলেছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়ঙ্ক ও ভিকিকে বিহারের বক্সার এলাকা থেকে এবং রাজ সিংহকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়। আদালত গ্রেপ্তারদের ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।এর আগে রাজ্য পুলিশের গঠিত সিটে এসটিএফ ও সিআইডির কর্মকর্তারাও যুক্ত ছিলেন।তারাই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। বালি টোলপ্লাজায় অনলাইনে টোল পরিশোধের সূত্র ধরেই অভিযুক্তদের খোঁজ শুরু হয়। ডিজিটাল ট্র্যাকিং ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিহার ও উত্তরপ্রদেশে অভিযান চালানো হয় বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তারা।

এদিকে বিরোধী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আগেই আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল।