tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশগাইবান্ধায় ঘন কুয়াশায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

গাইবান্ধায় ঘন কুয়াশায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও আটজন আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামে। তিনি ওই গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল (১৭)। আরেক ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধা গামী কাজী লাইন নামের নৈশ কোচটি গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ডান পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়। এসময় বাসের আরও আটজন গুরুতর আহত হন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

বাসযাত্রী সোনালী বেগম বলেন, ঘন কুয়াশায় সামনে কিছু দেখা যায়নি এরপরও ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ধারনা করা হচ্ছে ঘন কুয়াশা ও যাত্রীবাহী বাসের উচ্চ গতির কারণে দুর্ঘটনাটি হয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে এবং চালক পলাতক। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।