tanaka

সালাম মিয়া নামের এক ভুক্তভোগী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মেঘনা যাওয়ার উদ্দেশে বের হয়ে প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় আটকে ছিলাম। যানজট ছাড়ার...

সালাম মিয়া নামের এক ভুক্তভোগী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মেঘনা যাওয়ার উদ্দেশে বের হয়ে প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় আটকে ছিলাম। যানজট ছাড়ার কোনো লক্ষণ না দেখে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে বাড়ি ফিরে যাচ্ছি। ঘটনাস্থলে দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলে রাব্বি জানান, ভোরে দুর্ঘটনা ঘটায় সড়ক থেকে গাছের গুঁড়িগুলো সরানোর জন্য তাৎক্ষণিকভাবে শ্রমিক পাওয়া যায়নি।
প্রচ্ছদআন্তর্জাতিকমিয়ানমারে ভূমিকম্প, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কম্পন

মিয়ানমারে ভূমিকম্প, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কম্পন

মিয়ানমারের ফালামে সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯ এবং ভূমিকম্পটির কেন্দ্র ছিল প্রায় ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন বাংলাদেশের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

কক্সবাজার থেকেও হালকা কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টা ৫৭ মিনিটের দিকে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় কয়েক সেকেন্ড ধরে কম্পন টের পান স্থানীয়রা।

তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অনেকেই সতর্কতায় ঘর থেকে বেরিয়ে আসেন, ফলে এলাকায় কিছুটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।