tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকহিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইসরায়েলি সেনা কর্মকর্তা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইসরায়েলি সেনা কর্মকর্তা

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সংস্থাটির আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত কর্মকর্তা ক্যাপ্টেন এইতান স্যামুয়েল লেমবার্গ (২১)। তিনি ইসরায়েলের মিশমার হাশিলভা এলাকার বাসিন্দা ছিলেন এবং সেনাবাহিনীর একটি সাঁজোয়া ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।

আইডিএফের তথ্য অনুযায়ী, লেবাননের লিতানি নদীর উত্তরাঞ্চলে একটি ইসরায়েলি ট্যাংক অবস্থানকালে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হিজবুল্লাহর এক যোদ্ধা দূরনিয়ন্ত্রিত ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। ক্ষেপণাস্ত্রটি সরাসরি ট্যাংকে আঘাত হানলে ক্যাপ্টেন লেমবার্গ ঘটনাস্থলেই নিহত হন।

হামলার পরপরই ইসরায়েলি বাহিনী পাল্টা অভিযান শুরু করে। আইডিএফ জানিয়েছে, যেখান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, সেই এলাকা এবং আশপাশের হিজবুল্লাহ-সংশ্লিষ্ট অবস্থানগুলো লক্ষ্য করে বিমান ও কামান হামলা চালানো হয়েছে।

সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা নতুন করে সংঘাতের মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।