tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়হামের টিকাদান শুরু রোববার, তালিকায় ৩০ উপজেলা

হামের টিকাদান শুরু রোববার, তালিকায় ৩০ উপজেলা

৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি ভিত্তিতে হামের টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার।

এদিন সকাল ৯টা থেকে সারা দেশে এই কর্মসূচি চালু হবে।

জানা গেছে, প্রাথমিকভাবে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই জরুরি টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। অন্তর্ভুক্ত উপজেলাগুলো হলো— বরগুনা সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

সরকারি সূত্র জানিয়েছে, এই জরুরি কর্মসূচির আওতায় মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।