tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদি আরবের নাজরান বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুথিদের

সৌদি আরবের নাজরান বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুথিদের

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরের একটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

হুথিদের সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোনের মাধ্যমে নাজরান বিমানবন্দরের একটি ‘সংবেদনশীল’ স্থাপনায় নির্ভুলভাবে হামলা চালানো হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে হুথিরা দাবি করেছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় সৌদি বাহিনীর ড্রোন পরিচালনার অভিযোগের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

তবে হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা এর আগেও ঘটেছে।