আগামী সোমবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে আসছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং। শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি জানান, সোমবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের কর্মকাণ্ড, বিভিন্ন উদ্যোগ ও অর্জন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে প্রধানমন্ত্রীর প্রেস উইং।



