tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদজাতীয়সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বন্যা প্রতিরোধী টেকসই অবকাঠামো নির্মাণ করা হবে।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং সর্বোচ্চ মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) জানিয়েছে, প্রকল্পের মাধ্যমে সুরমা নদীর উভয় তীরে আধুনিক সৌন্দর্যবর্ধন করা হবে এবং শক্তিশালী বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে নদীভাঙন কমবে এবং নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিসিকের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মোছা. তাহসিনা রুশদীর লুনাসহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।