রামপাল ও মোংলায় সরকারি বরাদ্দ কিংবা কোনো ধরনের সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সতর্কবার্তায় তিনি এ আহ্বান জানান।
পোস্টে প্রতিমন্ত্রী বলেন, রামপাল-মোংলায় সরকারি কোনো বরাদ্দ বা সুবিধা পাওয়ার জন্য কাউকে কোনো ধরনের অর্থ বা লেনদেন না করতে। একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এর আগেও বিভিন্ন সময় নিজের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা হতে পারে উল্লেখ করে সতর্ক করেছেন প্রতিমন্ত্রী। সরকারি সুবিধা দেওয়ার কথা বলে কেউ তার পরিচয় বা নাম ব্যবহার করে অর্থ চাইলে তাতে সাড়া না দেওয়ার জন্যও তিনি সচেতন করে আসছেন।



