tanaka

এক ‘শিউলিসন্ধ্যা’য় পরীমনি, জাঁকজমক ছেড়ে শিউলি ফুলের স্নিগ্ধতায় জন্মদিন

চোখধাঁধানো আয়োজনের বদলে এবার শিউলি ফুলের স্নিগ্ধতায় জন্মদিন উদযাপন করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। ‘শিউলিসন্ধ্যা’ নামের এই আয়োজনে চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠিয়েছেন এক ভক্ত। সন্তানদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি নিজের বিশেষ দিনের অনুভূতিও জানিয়েছেন অভিনেত্রী।
প্রচ্ছদরাজধানীসদরঘাটে পাইকারি বাজারে অগ্নিকাণ্ড

সদরঘাটে পাইকারি বাজারে অগ্নিকাণ্ড

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, যা সকাল ৮টা ৫৩ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ইউনিট কাজ করেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।