tanaka
প্রচ্ছদরাজনীতিসংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. মো. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ বিষয়ে গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশ করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেটে বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১’-এর বিধি ২(১)(ত) অনুযায়ী তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এছাড়া একই আইনের আওতায় কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্যসংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এ স্বীকৃতি প্রদান করেন।