tanaka

মুয়াজ্জিন থেকে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

একসময় মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে পা রাখার পর নানা আলোচিত চরিত্রে অভিনয় করে পরিচিতি পান খলনায়ক হিসেবে।...
প্রচ্ছদজাতীয়রোববার সকালেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

রোববার সকালেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কমে যাওয়ায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে কয়েকটি অঞ্চলে এখনও বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে।

এ অবস্থায় রোববার (১০ মে) সকাল ৯টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৯ মে) আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় ঘণ্টায় বাতাসের গতি ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে, ৯ মিলিমিটার। এছাড়া নওগাঁর বদলগাছীতে ৫ মিলিমিটার, বগুড়া ও খুলনার কয়রায় ২ মিলিমিটার এবং বাগেরহাটের মোংলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ফরিদপুরেও সামান্য বৃষ্টি হয়েছে।