tanaka

মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানটি...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমার অভিনেত্রী কাইলি হটল

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমার অভিনেত্রী কাইলি হটল

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমার অভিনেত্রী কাইলি হটল। মাত্র ১৮ বছর বয়সেই সম্ভাবনাময় এই তারকার জীবন থেমে গেল।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। কাইলির মৃত্যুর খবর প্রথমে ফেসবুক লাইভে এসে জানান তার বাবা জশুয়া হটল। পরে সংবাদমাধ্যম টিএমজেডকে দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানান তিনি।

জশুয়া হটল বলেন, দুর্ঘটনার সময় তিনি টেক্সাসে ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম ফোন পাওয়ার কিছুক্ষণ পর তাকে আবার জানানো হয়, হাসপাতালে নেওয়ার পথেই কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্ম কাইলির। তার শৈশব কেটেছে টেক্সাসের অস্টিনে। সেখানে তিনি টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ পড়াশোনা করেন। জন্মগতভাবে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী কাইলি মাত্র ৯ বছর বয়সে অভিনয়ে পা রাখেন।

বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধীদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘গ্লাইড’-এর একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর ২০২১ সালে ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সিনেমাটিতে জিয়া চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পান কাইলি।

২০২৪ সালে মুক্তি পাওয়া ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী সিনেমা ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’-এও জিয়া চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়া ২০২১ সালে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাগনাম পি.আই.’-এর চতুর্থ সিজনের একটি পর্বেও দেখা যায় তাকে।

মাত্র ১৮ বছর বয়সে প্রতিভাবান এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে।