tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকমমতা ব্যানার্জীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে?

মমতা ব্যানার্জীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিলেন, সেদিন বিকেলেই ব্রিগেড থেকে বড়জোর দুই-তিন মাইল দূরে হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাসভবনে দাঁড়িয়ে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যা বললেন—সেটাকে মহাকাব্যিক আয়রনি বা শেক্সপিয়রের ট্র্যাজেডির সঙ্গে তুলনা করলেও বোধহয় ভুল হবে না!

মমতা ব্যানার্জী সেদিন সোজাসুজি দেশের ‘বাম, অতিবাম ও জাতীয় শক্তিগুলোকে’ তার সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়ে বলেন, বিজেপির বিরুদ্ধে এখন সবাইকে একজোট হতে হবে এবং ‘শত্রুর শত্রুকেই’ এখন বন্ধু বলে ভাবতে প্রস্তুত তিনি।এমনকি আলোচনার দরজা খুলে রেখে বাড়িতে কখন থেকে কখন তাকে পাওয়া যাবে—সেটাও একই নিঃশ্বাসে সেদিন জানিয়ে দেন তিনি।

আসলে ২০১১ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের একটানা শাসনের অবসান ঘটিয়ে যখন মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রথম সরকার রাজ্যের ক্ষমতায় আসে, সেটাকে এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসে আজও একটি অবিস্মরণীয় মাইলফলক হিসেবে ধরা হয়।