বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের প্রিমিয়ার, ন্যাশনাল, আইএফআইসি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে।
সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ব্যাংকগুলোতে ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ থাকায় এই কর্মকর্তারা পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন। পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পান:
- ন্যাশনাল ব্যাংক: ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২-এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী
- আল-আরাফাহ ইসলামী ব্যাংক: ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান
- প্রিমিয়ার ব্যাংক: পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির
- আইএফআইসি ব্যাংক: ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামান
চলতি পরিস্থিতিতে এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এর আগে অনিয়ম ও দুর্নীতির কারণে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত স্বতন্ত্র ও শেয়ারধারী পরিচালকরা ব্যাংকগুলো পরিচালনা করছিলেন।
পরিস্থিতি যথাযথভাবে উন্নতি না হওয়ায় বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।



