tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজধানীবিজয় সরণিতে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

বিজয় সরণিতে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে ট্রাকচাপায় রাকিব (৩০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পথচারী আব্দুল কাইয়ুম জানান, রাকিব সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন মারিয়া জানান, রাকিব তিব্বত কোম্পানিতে চাকরি করতেন। সকালে সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে বিজয় সরণি সিগন্যাল এলাকায় দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পান তারা।

রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান। তিনি ঢাকার ফার্মগেট এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।