tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিবিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে নির্বাচনোত্তর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট-রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা দেবেন তিনি।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়। ঘোষিত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইসির তথ্যানুযায়ী, বিএনপি ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অর্জন করেছে ৭টি আসন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা বাকি আসনগুলোতে বিজয়ী হয়েছেন।