জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে সংস্থাটি ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে।
রবিবার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে।গাবতলী-পঞ্চগড়
গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের প্রতি আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫ টাকা। এই রুটের ৪০ আসনের বাসের আসনপ্রতি ভাড়া নির্ধারিত হয়েছে এক হাজার ২৮১ টাকা।
গাবতলী-রংপুর
ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসের আসনপ্রতি ভাড়া ৭৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ৪০ আসনের বাসের আসনপ্রতি ভাড়া নির্ধারিত হয়েছে ৯১১ টাকা। ঢাকা (গাবতলী) থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে আসনপ্রতি ৯৭৪ টাকা ও ৪০ আসনের বাসের আসনপ্রতি নির্ধারিত হয়েছে এক হাজার ২৪১ টাকা।
গাবতলী-রাজশাহী
ঢাকার গাবতলী থেকে রাজশাহী রুটে চলাচল করা ৫১ আসনের বাসে আসনপ্রতি ভাড়া পড়বে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসের আসনপ্রতি ভাড়া ৯৯১ টাকা।
গাবতলী-মেহেরপুর
গাবতলী থেকে মেহেরপুর রুটে চলাচল করা ৫১ আসনের বাসে আসনপ্রতি ভাড়া ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসের আসনপ্রতি ৯৮১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।



