tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসারাদেশবাবার কোলে থাকা শিশুকে কুপিয়ে হত্যা

বাবার কোলে থাকা শিশুকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাবার কোলে থাকা অবস্থায় মাহতাব হোসেন হৃদয় (৫) নামে এক শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের ফারুক হোসেন সরদারের ছেলে।

নিহতের বাবা ফারুক হোসেন জানান, প্রতিবেশী মৃত হাতেমের ছেলে হামেদ আলী সরদার তার বাড়ির পাশে টয়লেট নির্মাণের জন্য গোয়ালঘরের পাশে মাটি ফেলছিলেন। এ বিষয়ে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হলে হামেদের পক্ষে তার ভাই পেশকার, আশকার, হাকিম ও মোক্তার লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ঘটনাস্থলে আসে। এ সময় সন্তানকে কোলে নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন ফারুক হোসেন।

অভিযোগ রয়েছে, তখন হামেদ আলী সরদার চাপাতি দিয়ে ফারুককে লক্ষ্য করে আঘাত করলে তার কোলে থাকা শিশু হৃদয়ের মাথা ও হাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।