বাংলাদেশের সিনেমা হলগুলোর টিকে থাকার লড়াইয়ে এবার হার মানলো উত্তরের জনপ্রিয় মাল্টিপ্লেক্স—মধুবন সিনেপ্লেক্স। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই প্রেক্ষাগৃহটি ২০২১ সালে বগুড়ায় যাত্রা শুরু করেছিল এবং অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।
তবে চলমান লোকসান, মানসম্পন্ন চলচ্চিত্রের অভাব ও দর্শক সংকট—এই তিনটি প্রধান কারণে বন্ধ হয়ে গেল হলটির কার্যক্রম। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মধুবন সিনেপ্লেক্স বগুড়ার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে হলটি বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেন কর্তৃপক্ষ।
ফেসবুক পোস্টে বলা হয়,
হলটির মালিক রোকনুজ্জামান ইউনূস গণমাধ্যমকে জানান
সোশ্যাল মিডিয়ায় মধুবনের বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বিষয়টি নিয়ে সরকারের প্রতি নীতিগত সহায়তা ও উদ্যোগের আহ্বান জানিয়েছেন।



