tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাবছরের প্রথম দিনে ঘরের মাঠে হোঁচট লিভারপুলের

বছরের প্রথম দিনে ঘরের মাঠে হোঁচট লিভারপুলের

নিউ ইয়ার্স ডেতে (১ জানুয়ারি) ঘরের মাঠ আনফিল্ডে পয়েন্ট হারালো লিভারপুল। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ০–০ গোলে ড্র করেছে আর্নে স্লটের দল।

১৯ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সংগ্রহ ৩৩ পয়েন্ট, যা নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে আছে। লিগের শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা পিছিয়ে পড়েছে ১২ পয়েন্টে। অন্যদিকে লিডস ইউনাইটেড ২১ পয়েন্ট নিয়ে আছে ১৬তম স্থানে, অবনমন অঞ্চলের ঠিক ওপরে। রক্ষণেও একবার বড় ভুলের মুখে পড়ে লিভারপুল। গোলরক্ষক আলিসন বেকার ভুল ক্লিয়ারেন্সে ইথান অ্যাম্পাডুকে সুযোগ করে দিলেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে ওয়েলশ মিডফিল্ডারের শটটি ঠেকান।