tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়পে স্কেল: বৈশাখী ভাতা নিয়ে সুখবর

পে স্কেল: বৈশাখী ভাতা নিয়ে সুখবর

নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। প্রস্তাব অনুযায়ী, বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার কথা বলা হয়েছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়া হবে।

সোমবার (১৯ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র জানায়, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান। এই হার বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হবে।

পে কমিশনের এক সদস্য জানান, বৈশাখী ভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও ঈদ বোনাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না; তা আগের মতোই বহাল থাকবে।