tanaka
প্রচ্ছদজাতীয়পেস্টিসাইডের ব্যবহার কমাতে কৃষকদের প্রশিক্ষণ দেবে সরকার

পেস্টিসাইডের ব্যবহার কমাতে কৃষকদের প্রশিক্ষণ দেবে সরকার

নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের প্রবণতা কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এ জন্য কৃষকদের সচেতন করার পাশাপাশি পেস্টিসাইডের সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির ষষ্ঠ সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মাত্রাতিরিক্ত পেস্টিসাইড ব্যবহারের কারণে কৃষকদের মধ্যে ক্যানসারসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি ও শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় জ্ঞান দেওয়া জরুরি।

জৈব সারের ব্যবহারে গুরুত্ব

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রাকৃতিক ও জৈব সার সঠিক পদ্ধতিতে ব্যবহার করা গেলে মাটির গুণাগুণ রক্ষা করার পাশাপাশি পরিবেশ, পানি ও মাছও নিরাপদ রাখা সম্ভব। কৃষিতে টেকসই উৎপাদন নিশ্চিত করতে এ বিষয়ে গবেষণা ও কার্যকর প্রয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

মাংস উৎপাদনের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ এ খাতে প্রায় স্বয়ংসম্পূর্ণ পর্যায়ে পৌঁছেছে। উৎপাদন আরও বাড়াতে গবেষণার পরিধি সম্প্রসারণ করা প্রয়োজন। সক্ষমতা বাড়ানো গেলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে বিলিয়ন ডলারের মাংস ও মাংসজাত পণ্য রপ্তানির সুযোগ তৈরি হতে পারে।

মিঠাপানির মাছ উৎপাদনে অবদান রাখা ব্যক্তিদের সরকার পুরস্কৃত করছে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন ও সংরক্ষণ বাড়াতে অভয়াশ্রম স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন।

মাটির গুণাগুণ নিয়ে উদ্বেগ

মাটিতে ভারী ধাতুর উপস্থিতি বাড়ার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। ভূগর্ভস্থ পানি, রাসায়নিক সার কিংবা পেস্টিসাইড ব্যবহারের কারণে মাটিতে ভারী ধাতুর মাত্রা বাড়ছে কি না, তা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে নির্ণয়ের ওপর জোর দেন কৃষিমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় মাটির পিএইচ মাত্রাও উদ্বেগজনক পর্য