tanaka
প্রচ্ছদজাতীয়পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়াকে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

কমিটির সদস্যরা হলেন—প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (চট্টগ্রাম-৫), মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-৩), দীপেন দেওয়ান (রাঙামাটি), মো. এনামুল হক (চট্টগ্রাম-১২), মো. রায়হান সিরাজী (রংপুর-১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মো. নুরুল ইসলাম (চট্টগ্রাম-১৬) এবং মাসুম মোস্তফা (নেত্রকোনা-৫)।

নতুন দায়িত্বে আবদুল ওয়াদুদ ভূঁইয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।