tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে বন্যার্তদের জন্য দেড় মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

পাকিস্তানে বন্যার্তদের জন্য দেড় মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

পাকিস্তানে চলতি মৌসুমি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১.৩৩ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

সহায়তার অর্থ দিয়ে জরুরি খাদ্যসামগ্রী, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, মোবাইল চিকিৎসা শিবির, নিরাপদ পানির উৎস পুনর্বাসন, সেচ ব্যবস্থার পুনর্নির্মাণ, জীবিকা ও কৃষি সহায়তাসহ প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হবে।

ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট বলেন, যুক্তরাজ্যের অর্থায়নে চলমান কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। 

জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা ও স্থিতিস্থাপকতা বাড়াতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, এ সহায়তায় পাঞ্জাব, গিলগিট-বালতিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সাতটি বন্যাদুর্গত জেলায় দুই লাখ ২৩ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।

ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে ২ হাজার ৪০০ স্বেচ্ছাসেবককে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

চারসাদ্দা জেলার ২৫ জন স্বেচ্ছাসেবক বুনের জেলার রেসকিউ ১১২২ টিমে যোগ দিয়ে নিখোঁজ ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে মোবাইল মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে। বাস্তুচ্যুত পরিবারগুলোকে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী, আশ্রয় উপকরণ, গৃহস্থালি জিনিসপত্র ও নারীদের জন্য মর্যাদাসূচক কিটস।

ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপগুলো পাকিস্তানের সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে এবং জলবায়ুজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির প্রমাণ বহন করছে।