tanaka
প্রচ্ছদজাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবার যোগ দিলেন মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবার যোগ দিলেন মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।

এ সময় স্পিকার ব্যারিস্টার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে স্বাগত জানান। স্পিকার বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।’

পরে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।

এর আগে গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পরদিনই সংসদ অধিবেশনে যোগ দিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।