tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদজাতীয়তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারত আশাবাদী এবং অদূর ভবিষ্যতেই এ সফর অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করছেন।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে কি না।

জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, “এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত সিদ্ধান্তের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা তাঁর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস, অদূর ভবিষ্যতেই এ সফর অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী। সবাই এই সফরের অপেক্ষায় রয়েছি।”

গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে দীনেশ ত্রিবেদী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পেট্রাপোল-বেনাপোল সীমান্ত অতিক্রম করে সড়কপথে ঢাকায় এসে তিনি ভারতীয় হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের সদস্য না হলেও বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এ লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।