tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকার বাতাস আজও ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজও ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকার বায়ুর মান আজও ‘খুবই অস্বাস্থ্যকর’। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ুমান সূচক অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২০৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে প্রকাশিত এই সূচকে এ তথ্য জানা যায়।

বায়ুদূষণে বরাবরের মতো শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ৩৪২ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতেরই আরেক শহর কলকাতা, যার একিউআই স্কোর ২২৫—মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকার তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর ও চতুর্থ স্থানে রয়েছে ঢাকা—উভয় শহরেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উচ্চমাত্রা। আজ সকালে ঢাকার বাতাসে পিএম ২.৫–এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের তুলনায় ২৬ গুণেরও বেশি রেকর্ড করা হয়েছে।

এদিন ঢাকার বায়ুদূষণের শীর্ষ পাঁচ এলাকার বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হলো—

  • মিরপুর ইস্টার্ন হাউজিং (২৫৪)
  • দক্ষিণ পল্লবী (২৪৩)
  • কল্যাণপুর (২২১)
  • মাদানি সরণি বেজ এজওয়াটার (২০৯)
  • বেচারাম দেউড়ি (২০৭)

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১–১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’। ১০১–১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১–২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।