tanaka
প্রচ্ছদসারাদেশঢাকার এক নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

ঢাকার এক নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন রোববার এ সিদ্ধান্ত নেন।

বহিষ্কৃত আলী আজমের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো লালবাগ থানা বিএনপির এই নেতাকে।