ঢাকায় পৌঁছেছে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো এএফবি লাতিন বাংলা সুপার কাপে অংশ নিতে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব বাংলাদেশে এসে পৌঁছেছে।
এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল) ঢাকায় আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আগামী ৫ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। এতে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের তিনটি দল। প্রতিটি দলই গঠিত হবে সাবেক তারকা ফুটবলারদের নিয়ে। মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রত্যেক দল একবার করে বাকি দুই দলের মুখোমুখি হবে।
এই ফুটবল উৎসবে যোগ দিতে আগামী ১১ ডিসেম্বর বাংলাদেশে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু।



