tanaka
প্রচ্ছদরাজধানীঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৫৪

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৫৪

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৮৫ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৭৪ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৬১ জন, গোয়েন্দা বিভাগ ৪ জন ও সিটিটিসি বিভাগ ৭ জনকে গ্রেফতার করেছে।

এছাড়া অভিযানকালে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২০ বোতল সিরাপ, ২১টি মোবাইলফোন, ৮টি বিভিন্ন ব্যাংকের কার্ড, একটি প্রাইভেটকার, ১৪৬টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়।

রাজধানী ঢাকায় নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।