tanaka

সিএমএইচে আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর)...
প্রচ্ছদসারাদেশডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে এবং অপরজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায়।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। এ অঞ্চলে ২৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ১৯৬ জন। এছাড়া ময়মনসিংহে ৭৩, ডিএনসিসিতে ৬২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১, খুলনায় ৬০, রংপুরে ৩৮, রাজশাহীতে ৩৩ এবং বরিশালে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের ৬৫ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৩ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৯ হাজার ২২০ জন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ১৪১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৪৩৪ জন।

পরিসংখ্যানে আরও দেখা যায়, চলতি বছরে শনাক্ত ডেঙ্গু রোগীদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারীর ৩৭ দশমিক ৬ শতাংশ। তবে মৃত্যুর হিসাবে চিত্রটি ভিন্ন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের ৫২ দশমিক ১ শতাংশই নারী।