tanaka

বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের ইতিবাচক মনোভাব বেশি, ভারতে তুলনামূলক কম: পিউ জরিপ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদের মধ্যে একে অপরকে নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে। এতে দেখা গেছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার...
প্রচ্ছদসারাদেশঝিনাইদহে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

ঝিনাইদহে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া নায়েব আলী ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে জেলা শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট শৈলকুপায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় থানায় মামলা করা হয়। পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে।

ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার দেখানো হয়েছে। একই মামলায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অন্যরা হলেন—শৈলকুপা উপজেলার দূরসর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদসা আলমগীর, ভাটপাড়া গ্রামের আজিজুল ইসলাম, মাধবপুর গ্রামের হাসিবুল ইসলাম এবং সারুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আক্তারুজ্জামান জানান, গ্রেফতার পাঁচজনকেই শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটির অন্য আসামিদের গ্রেফতারের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।