tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসারাদেশচাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনাস্থল থেকে জানান, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, স্থানীয়রা এখনো পর্যন্ত নিহত ও আহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি। ফাটাপাড়ার কালাম নামে এক ব্যক্তির বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।