tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিআবার কবে হাতের নাগালে আসবে সোনার দাম?

আবার কবে হাতের নাগালে আসবে সোনার দাম?

সোনার বাজার নিয়ে সাধারণ মানুষের মনে সবসময়ই কৌতূহল ও জল্পনা রয়েছে। অনেকদিন ধরে মূল্যবান এই ধাতুর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বিশ্ববাজার থেকে শুরু করে স্থানীয় বাজার—সবখানেই সোনা কেনার সাধ ও সাধ্যের মধ্যে বড় দূরত্ব তৈরি হয়েছে।

তবে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দামের গতিপ্রকৃতি কিছুটা বদলেছে। প্রশ্ন উঠেছে, তবে কি সাধারণ মানুষের হাতের নাগালে আবার ফিরবে সোনা? নাকি এই চড়া দামি ট্রেন্ড বজায় থাকবে দীর্ঘকাল?

বিশ্ববাজারের সাম্প্রতিক তথ্য বলছে, স্বল্পমেয়াদে সোনার দামে আরও চাপ তৈরি হওয়ার সুযোগ আছে। তবে দীর্ঘমেয়াদে চাহিদা ও বৈশ্বিক অর্থনীতির কয়েকটি কারণ সোনার দামকে আবারও রেকর্ড পর্যায়ে নিয়ে যেতে পারে।

এক মাসে বড় ওঠানামা

আগস্টের শেষ সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৬৯৬ ডলারের কাছাকাছি উঠেছিল। ৩১ আগস্টও দাম ছিল প্রায় ৪ হাজার ৪৪৮ ডলার।

এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি এসে বাজারে বড় সংশোধন দেখা যায়। ১৬ সেপ্টেম্বর সোনার দাম প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। পরদিন অবশ্য আবার দুই ২ শতাংশের বেশি বাড়ে। ১৭ সেপ্টেম্বর স্পট সোনার দাম ছিল ৪ হাজার ৩৬০ ডলার ৩৬ সেন্ট।

অর্থাৎ আগস্টের সর্বোচ্চ পর্যায় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সোনার দাম প্রায় ৩০০ ডলারের বেশি কমেছে।