tanaka

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১,৮৬০

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১,৮৬০

জেট ফুয়েলের দাম বাড়ল

প্রচ্ছদসারাদেশগফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সোয়া দুই ঘণ্টা আটকে থাকার পর দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনটির যাত্রীরা।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা মেরামতের কাজ শুরু করেন। ত্রুটি মেরামত শেষে সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

তিনি জানান, গফরগাঁও স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করে ত্রুটি মেরামত করলে ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়।

ওসি আরও জানান, ইঞ্জিন বিকল হওয়ায় গফরগাঁও স্টেশনের ২ নম্বর লাইন কিছু সময়ের জন্য বন্ধ (ব্লক) হয়ে যায়। তবে ১ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল।