tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিককার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি

কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ভোরে তেহরানে তার কার্যালয়ে দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর বিবিসি।

বিবৃতিতে খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে কাউন্সিল।

এর আগে উপগ্রহচিত্র বিশ্লেষণ করেবিবিসি ভেরিফাই নিশ্চিত করে যে, তেহরানের লিডারশিপ হাউস কমপাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই কমপাউন্ডেই খামেনির কার্যালয় অবস্থিত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তার আত্মগোপনে থাকার খবরগুলো ছিল ‘শত্রুপক্ষের মানসিক যুদ্ধের’ অংশ।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন।”

পোস্টে তিনি আরও বলেন, খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের সেইসব মানুষের জন্যও এক ধরনের বিচার—যারা তার নির্দেশে পরিচালিত কর্মকাণ্ডের শিকার হয়েছেন। ট্রাম্প দাবি করেন, উন্নত গোয়েন্দা ও ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়েছে এবং এতে ইসরায়েলও অংশ নিয়েছে।

তিনি আরও দাবি করেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী নন এবং নিরাপত্তা বা ক্ষমার আবেদন করছেন। ট্রাম্প বলেন, “এখনই সুযোগ—যারা চাইবে তারা ক্ষমা পেতে পারে; দেরি করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।”

ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সামরিক অভিযান অব্যাহত থাকতে পারে।

শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। এতে প্রাসাদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।