tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রজুড়ে রেনে নিকোল গুড হত্যার প্রতিবাদে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে রেনে নিকোল গুড হত্যার প্রতিবাদে বিক্ষোভ

কবি ও সমাজকর্মী রেনে নিকোল গুড (৩৭) হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৭ জানুয়ারি) মৃত্যুর পর থেকেই মিনিয়াপোলিসে বিক্ষোভ শুরু হয় এবং শনিবার (১০ জানুয়ারি) কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও ঘটে।

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ঠান্ডা ও ঝোড়ো হাওয়ার মধ্যেও রোববার মিনিয়াপোলিসে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন, আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) বিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড হাতে ধরে।

রেনে গুডকে একজন আইসিই এজেন্ট গুলি করে হত্যা করলে বিক্ষোভ আরও বিস্তৃত হয়। পোর্টল্যান্ডে বৃহস্পতিবার এক হাসপাতালের বাইরে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই ভেনেজুয়েলান অভিবাসী আহত হওয়ার ঘটনাও উত্তেজনা বাড়ায়। বিক্ষোভকারীদের দাবি, আইসিই ‘নিয়ন্ত্রণহীন সহিংসতা ও ক্ষমতার অপব্যবহার’ করছে। তারা দেশের বিভিন্ন শহরে এক হাজারেরও বেশি ‘ICE Out For Good’ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, বিক্ষোভের ‘অধিকাংশই শান্তিপূর্ণ’ ছিল। তিনি গুডের মৃত্যুর আগে ও পরে মিনিয়াপোলিস থেকে আইসিই সরানোর পক্ষে অবস্থান নিয়েছেন। টেক্সাসের অস্টিনে সমাবেশে কংগ্রেস সদস্য গ্রেগ ক্যাসার বলেন, “আমরা হতাশায় বসে থাকতে পারি না।” তিনি স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েমের পদত্যাগেরও দাবি করেন। নোয়েম এজেন্টের কর্মকাণ্ডকে আত্মরক্ষামূলক বলে উল্লেখ করেছিলেন।

হোয়াইট হাউসের দাবি, গুড একজন কর্মকর্তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করায় গুলি চালানো হয়। তবে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গুডকে খুব কাছ থেকে তিনবার গুলি করা হয়, এবং তিনি সরে যাওয়ার চেষ্টা করলেও এজেন্ট তার মৃত্যু নিশ্চিত করতে গুলি চালান।