tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়এলপিজির দাম বাড়বে কি না জানা যাবে আজ

এলপিজির দাম বাড়বে কি না জানা যাবে আজ

এলপিজির দাম বাড়বে কি না, তার সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর)। চলতি ডিসেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বরের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয়ের বিষয়ে কমিশনের আদেশ আজ প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)–এর শহীদ প্রকৌশলী ভবনে বিইআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম জানানো হবে। সর্বশেষ গত ২ নভেম্বর এলপিজির মূল্য সমন্বয় করে বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করেছিল। একই দিনে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১ টাকা ১৯ পয়সা কমানো হয়। ফলে বর্তমানে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৫৫ টাকা ৫৮ পয়সা।