tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকএবার ভূমিকম্পে কাঁপল ভারত

এবার ভূমিকম্পে কাঁপল ভারত

ভারতের মণিপুরে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে এ কম্পন রেকর্ড করা হয়। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

এর আগে ভুটান ও বঙ্গোপসাগরেও দুটি ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প হয়। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪.০ মাত্রা এবং ভুটানে বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

এছাড়া ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি অঞ্চলে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় ৪.৫ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, কম্পনটির কেন্দ্র ছিল তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে, গভীরতা ১২০.৯ কিলোমিটার। এখানেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।