tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদআন্তর্জাতিকএক বছরে ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার

এক বছরে ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি–সংশ্লিষ্ট ব্যবসা থেকে প্রায় ১২০ কোটি ডলার আয় করেছেন। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত যুক্তরাষ্ট্রের অফিস অব গভর্নমেন্ট এথিকস–এর আর্থিক তথ্য প্রকাশে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ১৯৭৮ সালের একটি আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে তাদের আয় ও সম্পদের হিসাব প্রকাশ করতে হয়।

৯০০ পৃষ্ঠারও বেশি নথিতে দেখা যায়, ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নামের একটি ক্রিপ্টোকারেন্সি স্টার্টআপের সঙ্গে সম্পৃক্ততা থেকে ট্রাম্প প্রায় ৫৫ কোটি ডলার আয় করেছেন।

ট্রাম্প পরিবার ২০২৪ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এই ক্রিপ্টো প্ল্যাটফর্মকে নিজেদের নাম ও সমর্থন দেয়। প্রতিষ্ঠানটি নিজেদের ডব্লিউএলএফআই নামে একটি ডিজিটাল মুদ্রা চালু করে।

এ ছাড়া ট্রাম্প ও তার তিন ছেলে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ডিটি মার্কস ডিফাই–এর মাধ্যমে অতিরিক্ত ২ হাজার ২৫০ কোটি ডব্লিউএলএফআই টোকেনের মালিকানা পান।

২০২৫ সালের এপ্রিলে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল ডলারের সঙ্গে মূল্য সংযুক্ত স্টেবলকয়েন বাজারে আনে।

ফোর্বস–এর তথ্য অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সি খাতে বিনিয়োগের কারণেই ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে ট্রাম্পের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় তিন গুণ বেড়ে ২৩০ কোটি ডলার থেকে ৬৫০ কোটি ডলারে পৌঁছেছে।